চাঁপাইনবাবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)উপলক্ষ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবতা ও শান্তির পথে চলার আহ্বান জানান।

পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।