রোকনপু সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ও এলাকাবাসী

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন   |   রাজশাহী

রোকনপু সীমান্তে পুশইনের  চেষ্টা প্রতিহত করল বিজিবি ও এলাকাবাসী


মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর এর বিপরীতে বিএসএফের সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে। ওই নারী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এদিকে সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে ৭জনকে আটক করা হয়েছে। তারা গোমস্তাপুর থানা পুলিশের হেফাজতে আছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম।


Advertisement
Advertisement
Advertisement