কিশোরগঞ্জে জামায়াতের বাছাইকৃত কর্মীদের দুই দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত
নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ।
২২ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার বাছাইকৃত কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। আলফারুক ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত এ শিক্ষাশিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা নায়েবে আমীর ও শিক্ষাশিবিরের পরিচালক অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী।
শিক্ষাশিবিরে বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম ও অধ্যাপক কাজী সাইফুল্লাহ, ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল বারী রিয়াদী, সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক এবং মসজিদ মিশনের জেলা সভাপতি মাওলানা এসএম ইউসুফ।
এ ছাড়া বিভিন্ন গ্রুপ আলোচনায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মোশাররফ হোসেন লোকমান, আনোয়ার হোসাইন, যুব বিভাগের সেক্রেটারি ফাইজুল হক উজ্জল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
শিক্ষাশিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।
দুই দিনব্যাপী এ শিক্ষাশিবিরে কর্মীদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।