জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
অনলাইন ডেক্স:
সাভারের
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল সোয়া
১০টার দিকে তিনি স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক
অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান
রাষ্ট্রপতি। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত
একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে শোকাবহ সুর।
শ্রদ্ধা
নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য
লিখে স্বাক্ষর করেন। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন।
রাষ্ট্রপতির
সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোও
সতর্ক অবস্থানে ছিল।
রাষ্ট্রপতির
কার্যালয় সূত্র জানিয়েছে, স্মৃতিসৌধের কর্মসূচি শেষ করে তিনি সরাসরি মিন্টু রোডের
বাসভবনে ফিরে যান। আগামী রোববার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির
দায়িত্ব গ্রহণ করে সেখানে উঠবেন তিনি।
এর
আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি
নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার
হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
শপথ অনুষ্ঠানের আগে শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। একই সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।