সংবাদ শিরোনাম

গত ২৪ ঘণ্টায় দেশে ১০১ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ৭৩২

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন   |   জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে ১০১ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ৭৩২

ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই):

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩২ জন। একই সময়ে পরীক্ষায় ১০১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৯৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৪ হাজার ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৬৩৮ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।