'আমার এলাকার হাসপাতাল যেন 'রোগী নিজেই'', সংসদে রুমিন

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন   |   জাতীয়

'আমার এলাকার হাসপাতাল যেন 'রোগী নিজেই'', সংসদে রুমিন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়ীর সাংসদ রুমিন ফারহানা তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর সরাইল উপজেলার একটি সরকারি হাসপাতালকে 'নিজেই একজন রোগীর মতো' বলে বর্ণনা করেছেন এবং এলাকার স্বাস্থ্যসেবার শোচনীয় অবস্থার কথা তুলে ধরেছেন।

তিনি পর্যাপ্ত চিকিৎসা সেবা পেতে বাসিন্দাদের সম্মুখীন হওয়া সমস্যাগুলো তুলে ধরেন।তার মতে, উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষ একটিমাত্র ৫০ শয্যার হাসপাতালের ওপর নির্ভরশীল, যা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

বৃহস্পতিবার সকালে সংসদে বক্তব্য রাখতে গিয়ে রুমিন জোর দিয়ে বলেন যে, হাসপাতালটি পর্যাপ্ত ডাক্তার ও কর্মীর অভাব, নিত্যপ্রয়োজনীয় ওষুধের অপ্রতুল সরবরাহ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতিসহ একাধিক সংকটে জর্জরিত।

তিনি আরও উল্লেখ করেন যে, ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা শুরু করা হয়েছিল, কিন্তু ৫ আগস্টের পর ঠিকাদার প্রকল্পটি অসম্পূর্ণ রেখে পালিয়ে যায়। ফলে বর্তমানে একটি পুরনো দোতলা ভবন থেকে সেবা কার্যক্রম চালানো হচ্ছে।