নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত গুজব -শিক্ষা মন্ত্রণালয়
ঢাকা, ৪ বৈশাখ ( ১৭ এপ্রিল):
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালসমূহে অসত্য ও ভিত্তিহীন অপতথ্য ছড়ানো হচ্ছে। এর মধ্যে ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’-মর্মে একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন পোর্টালসমূহে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এটি গুজব।
শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।