সংবাদ শিরোনাম

রাজধানীতে ক্যাম্পেইন উদ্বোধন হাম-রুবেলা টিকাদান

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন   |   জাতীয়

রাজধানীতে ক্যাম্পেইন উদ্বোধন হাম-রুবেলা টিকাদান

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।

রবিবার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে হাম প্রকোপ প্রতিরোধে এ বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসের সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।  

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামের প্রকোপ দেখা দেওয়ায় সরকার জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে যাতে কোনো শিশু এই টিকার আওতা থেকে বাদ না পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রামক এই ব্যাধি প্রতিরোধে সময়মতো টিকা দানই সবচেয়ে কার্যকর উপায়।