সংবাদ শিরোনাম

দুই বিচারকের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন   |   জাতীয়

দুই বিচারকের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি):

সিলেটের শিশু ধর্ষণ অপরাধ বিরোধী ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ কে এম কামাল উদ্দীন এবং চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মুহম্মদ আব্দুন নূর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গতকাল এক শোকবার্তায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রয়াত দুই বিচারকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দীন গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

বিচারক মুহম্মদ আব্দুন নূর গত ১৩ জানুয়ারি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।