সংবাদ শিরোনাম

২৪ ঘণ্টায় নতুন ৮ জন কোভিড রোগী শনাক্ত, মৃত্যুহীন দিন

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন   |   জাতীয়

২৪ ঘণ্টায় নতুন ৮ জন কোভিড রোগী শনাক্ত, মৃত্যুহীন দিন

ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯৮ শতাংশ।  
 গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছে।