সংবাদ শিরোনাম

বাংলাদেশে আইপিএল-এর সকল খেলার সম্প্রচার বন্ধ

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশে আইপিএল-এর সকল খেলার সম্প্রচার বন্ধ

ঢাকা, ২১ পৌষ (৫ জানুয়ারি): 

ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত ও আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। 

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পত্রে জানানো হয়েছে।