কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের ৪৪০৯ জনের তালিকা বাতিল
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
কক্সবাজারে ‘জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) নির্মিত বহুতল ভবনের উপকারভোগী বাছাই, সরকারি ফ্ল্যাট হস্তান্তর ও রক্ষাণাবেক্ষণ নীতিমালা, ২০২৫ অনুযায়ী এ প্রকল্পে পুনর্বাসনের জন্য ২০১১ সালে প্রণীত ৪ হাজার ৪০৯ জনের তালিকা ক্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ ও পক্ষপাতদুষ্ট হওয়ায় বাতিল করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়েছে।