সংবাদ শিরোনাম

আজকের কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন   |   জাতীয়

আজকের কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ১০ শতাংশ। 
          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।