সংবাদ শিরোনাম

আজকের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন   |   জাতীয়

আজকের কোভিড-১৯   সংক্রান্ত তথ্য

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই):
          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। এ সময় ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য শতাংশ।  
          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।