সংবাদ শিরোনাম

কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় ৬ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যু

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন   |   জাতীয়

কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় ৬ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যু

ঢাকা, ২১ আষাঢ় (৫ জুলাই):

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ জনের  মৃত্যু হয়েছে। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৩ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।