সংবাদ শিরোনাম

২৪ ঘণ্টায় কোভিড-১৯ কেউ মৃত্যুবরণ করেনি

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:০৮ অপরাহ্ন   |   জাতীয়

২৪ ঘণ্টায় কোভিড-১৯ কেউ মৃত্যুবরণ করেনি

  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৪৮ শতাংশ। 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৩ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২২ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।