রামপালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে গোলটেবিল বৈঠক
খুলনা ব্যুরো :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রামপালে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বুধবার রামপাল সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় নারী ও কন্যার প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)'র সহযোগিতায় ও ৪ নং রামপাল ইউনিয়ন পরিষদ ও জলবায়ু নারী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, মানবাধিকার সভাপতি মোঃ কামাল হোসেন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শেরোয়ান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন স্থানীয় সংগঠনের নারী নেত্রী, যুব প্রতিনিধি ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।