সংবাদ শিরোনাম

জনস্বার্থে ফেক ভিডিও সম্পর্কে সচেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন   |   জাতীয়

জনস্বার্থে ফেক ভিডিও সম্পর্কে সচেতন হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুরোধ

ঢাকা, ১ অগ্রহায়ণ ( ১৬ নভেম্বর):

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কাজে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে করছে যা সম্পূর্ণ মিথ্যা। উক্ত ভুয়া ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যসমূহের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির মাধ্যমে ভয়েস প্রদান ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে।

অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে ইতোমধ্যে ভিডিওটি অপসারন ও আইনগত ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সময়ের এ ধরনের ভুয়া ভিডিও বা নিউজে বিভ্রান্ত না হয়ে এড়িয়ে চলতে হবে এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হলো।