লালমোহন–তজুমদ্দিনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে লাখো মানুষের সংবর্ধনা
জেলা প্রতিনিধি নজরুল ইসলাম :
ভোলার লালমোহন–তজুমদ্দিন অঞ্চলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মাটি ও মানুষের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামে।
স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থনে ভরা এ সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“মানুষের এই অকৃত্রিম ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনাদের বিশ্বাস ও আস্থার প্রতিদান দিতে আমি সবসময় কাজ করে যাব।”
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশ নেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।