গুলশানে জামায়াতে ইসলামের উদ্যোগে দরিদ্রদের মাঝে মশারি, ভ্যানগাড়ি ও খাদ্যসামগ্রী বিতরন।
জেলা প্রতিনিধি নজরুল ইসলাম :
ঢাকার গুলশান থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মশারি, ভ্যানগাড়ি এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন কর্মজীবী মানুষের জীবন-জীবিকা সহজ করতে ভ্যানগাড়ি এবং রোগবালাই থেকে সুরক্ষায় মশারি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এসএম খালিদুজ্জামান বলেন,“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই।”
এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।