সংবাদ শিরোনাম

অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে শৃঙ্খলার সাথে কর্মকর্তাদের কাজ করার আহ্বান নতুন যোগদানকৃত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন   |   জাতীয়

অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে শৃঙ্খলার সাথে কর্মকর্তাদের   কাজ করার আহ্বান নতুন যোগদানকৃত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের

ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):  

নতুন যোগদানকৃত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা দিয়ে শৃঙ্খলার সাথে সেবা করার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা প্রদান করতে হবে। মন্ত্রণালয়ের অনলাইনকৃত সেবার আরো মানোন্নয়ন করতে হবে। সবাইকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। 

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সভায় সচিব এ আহ্বান জানান। 

মতবিনিময় সভায় সচিব বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সাথে আরো নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে ভালো ভূমিকা রাখবে। আগামীতে এদেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে বেকারত্ব কমবে ও আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  

 ভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কবির উদ্দিন সিকদার, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, জেডিপিসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব রায়না আহমদসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।