সংবাদ শিরোনাম

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন   |   জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন মায়ানমার উপকূলের নিকটে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে।

এর প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন অব্যাহত রাখতে বলা হয়েছে।

এছাড়া উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এলাকায় এসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটির গতিপথ ও তীব্রতা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে নতুন নির্দেশনা জারি করা হবে।