সংবাদ শিরোনাম

১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন   |   জাতীয়

১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস

ঢাকা, ১৪ কার্তিক (৩০ অক্টোবর):  

১ নভেম্বর ২০২৫ ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হবে। সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়, আগারগাঁও ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমবায় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ সমবায় সমিতি/শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ‘জাতীয় সমবায় পুরস্কার, ২০২৪’ প্রদান ও জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।