রাজধানীতে জাতীয় সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঢাকা, ২৫ অক্টোবরঃ
জাতীয় প্রেসক্লাবে চিন্তাভাবনা ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামসুল আলম। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ, আলেম-ওলামা, সমাজকর্মী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, যদি সমাজে আল্লাহ ও তাঁর রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনবিধান এবং সাহাবিদের আদর্শ অনুসরণ করা যেত, তবে দেশ ও সমাজ আজ দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক হতো। অন্যায়, জুলুম ও অবিচার সমাজ থেকে চিরতরে বিদায় নিত। তারা আরও বলেন, ন্যায়, ইনসাফ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নবীজীর জীবন ও আদর্শই হতে পারে সর্বোত্তম দৃষ্টান্ত।
অনুষ্ঠান শেষে ইসলামি চিন্তায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।