সংবাদ শিরোনাম

৪৯তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন   |   জাতীয়

৪৯তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):  

৪৯তম বিসিএস (বিশেষ) (MCQ Type) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। 

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।