সংবাদ শিরোনাম

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে আগুন

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন   |   জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে আগুন

কামরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে আনুমানিক দুপুর ১-১৩০ এর মধ্যে। ধারণা করা হয়েছে বৈদ্যুতিক তার থেকে এ আগুন লাগতে পারে। বিমানবন্দরে ৮ নম্বর গেটে এ আগুন লাগে। এখন তা আস্তে আস্তে ছাড় দিক ছড়িয়ে পড়ছ। যদিও কতৃপক্ষ বলছে ২.৩০- ৩.০ টার মধ্যে লেগেছে। প্রথমে ফায়ার সার্ভিসের গাড়ির অনুমতি না থাকায় ঢুকতে পারেনি তাই আগুন দ্রুত ছড়িয়ে যায়।

এখন ফায়ার ভিসার্ভিসের ১০ ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে পারেনি। ধারণা করা হচ্ছে চায়না থেকে আমদানি মালমাল এই ভিলেজ এরিয়া তে বেশি পরিমাণে থাকে। এদিকে আমদানিকারকরা এয়ারপোর্ট অঞ্চলে প্রচুর ভিড় করতেছে এবং উদ্যোগ উৎকণ্ঠের মধ্যে আছে। ধারণা করা হচ্ছে প্রচুর পরিমাণ মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষতিপূরণের পরিমাপ বলা যাচ্ছে না।