অ্যাকশনএইড-ডিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
যুক্তিবাদ ও নেতৃত্ব বিকাশের প্রাণবন্ত পরিবেশে শেষ হয়েছে অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব ২০২৫। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিইউডিএস সভাপতি জুবায়ের হোসেন। উপস্থিত ছিলেন চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, মডারেটর অধ্যাপক আমিরুল সালাত, অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটি লিড নাজমুল আহসান এবং হেড অব ফাইন্যান্স মো. রফিকুল ইসলাম, এসিএ।
বিতর্কের মাধ্যমে তরুণদের যুক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরে কোষাধ্যক্ষ বলেন, “বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি চিন্তা ও যোগাযোগ দক্ষতার এক অনন্য প্রশিক্ষণ।”
এবারের উৎসবে ২৪টি বিশ্ববিদ্যালয় দল ও ১৬টি স্কুল-কলেজ দল অংশ নেয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রানার-আপ হয়। স্কুল-কলেজ বিভাগে বিএএফ শাহীন কলেজ চ্যাম্পিয়ন ও সরকারি বিজ্ঞান কলেজ রানার-আপ হয়। বারোয়ারী বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহমিদা মালিহা এককভাবে চ্যাম্পিয়ন হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন