যশোরে প্রতারণা করে মোটরসাইকেল হাতিয়ে নেওয়া আসামী গ্রেফতার
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রতারণা করে মোটরসাইকেল হাতিয়ে নেওয়া মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আল-আমিন হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকার শিশির মোটরস এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, আসামী আল-আমিন ও তার সহযোগী রিমন হোসেন বাদী ইনামুলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল নেয়। প্রথমে অসুস্থতার অজুহাত দেখিয়ে মোটরসাইকেল হাতিয়ে নেয় তারা। পরে বিভিন্ন সময়ে বাদীকে বিভ্রান্ত করে মোটরসাইকেল ফেরত না দিয়ে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। একপর্যায়ে নাভারন মোড়ে মোটরসাইকেলের শোরুমে নিয়ে গিয়ে বাদীর কাছ থেকে আরও ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর তারা আত্মগোপনে চলে যায়।
অভিযানে জব্দকৃত মোটরসাইকেলটি হলো , Yamaha FZV2 রেজিস্ট্রেশন নং: যশোর ল-১৫-০৮৭৮ যার আনুমানিক মূল্য: ২ লাখ ৪০ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী আল-আমিনকে একই দিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।