সংবাদ শিরোনাম

খুলনায় নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২২ নভেম্বর শনিবার সকালে বয়রা পুলিশ লাইন্সে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্ব ইএন্ডডি/এফএন্ডবি) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ দায়িত্বশীলতা, ন্যায়পরায়ণতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।