সংবাদ শিরোনাম

কোটচাঁদপুরে ২০০ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন   |   জেলার খবর

কোটচাঁদপুরে ২০০ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান

খুলনা ব্যুরো

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী থেকে দুই শতাধিক কর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের এসব কর্মী কোটচাঁদপুর-মহেশপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।


এ সময় মেহেদী হাসান রনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণ এখন পরিবর্তন চায়, তাই সবাই দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছেন।”

অন্যদিকে স্থানীয় জামায়াত নেতারা জানান, যোগদানকারীদের অনেকে আগে থেকেই বিএনপি বা অন্য দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন—এটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচার।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।