সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন   |   জেলার খবর

চুয়াডাঙ্গায়  সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি হাসপাতালের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলেই মাহফুজ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

১১ অক্টোবর শনিবার  দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ইউসুফের ছেলে মাহফুজ মোটরসাইকেলযোগে ডিঙ্গেদহ বাজারে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের প্রাচীর ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে এবং মোটরসাইকেলসহ মাহফুজকে চাপা দেয়।

ঘটনাস্থলেই মাহফুজ নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা তুহিনসহ আরও তিনজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বিজিবি হাসপাতালে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদ হোসেন জানান, “দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। বাসটি জব্দ করা হয়েছে।