১৭ বছর পর অধ্যক্ষ পদে ফিরছেন তরিকুল ইসলাম

অনলাইন ডেস্ক
২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

খুলনা

১৭ বছর পর অধ্যক্ষ পদে ফিরছেন তরিকুল ইসলাম

খুলনা ব্যুরো :

দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াই শেষে খুলনা মহানগরীর মহেশ্বরপাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে পুনরায় যোগ দিতে যাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তরিকুল ইসলামের পুনঃযোগদানের খবরে কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ পদে পুনঃযোগদান উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অভ্যর্থনা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, তাঁর সহপাঠী, কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দীর্ঘ সময় পর প্রিয় শিক্ষক ও অধ্যক্ষের প্রত্যাবর্তনকে ঘিরে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।