কুয়েটে ‘রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপ্রোজাল’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রা
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি গবেষণার মানোন্নয়নে কার্যকর ও সময়োপযোগী প্রস্তাবনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়–এর কৃষি সম্প্রসারণ স্নাতক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মোজাহার আলী। তিনি গবেষণা প্রস্তাবনা লেখার কারিগরি দিক, পর্যালোচনার পদ্ধতি এবং সাব-প্রজেক্ট সফল বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।#