নবজাতক চুরির মামলায় গ্রেপ্তার শাহাজাদী ও তার মা নার্গিস বেগমকে জামিন দিয়েছে আদালত। বিশেষ বিবেচনায় বিনা জামানতে তাঁদের মুক্তি মঞ্জুর করেছেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার।
আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আদালতের আদেশে প্রথমে খুলনা কারাগার থেকে নার্গিস বেগম মুক্তি পান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহাজাদীকেও ছেড়ে দেওয়া হয়।