চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপকারের মশক নিধন ও লার্ভা ধ্বংস অভিযান

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
২৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপকারের মশক নিধন ও লার্ভা ধ্বংস অভিযান

একসাথে গড়ি সুস্থ, সুন্দর ও সহায়ক সমাজ" এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড পিপল অব চাঁপাইনবাবগঞ্জ অ্যামেলিওরেট রেসপন্স উপকার।

শুক্রবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনবহুল এলাকায় সংগঠনের উদ্যমী কর্মীরা এই পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালান। কর্মসূচির অংশ হিসেবে ড্রেন ও জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসের ওষুধ স্প্রে করা হয় এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে শহরবাসীকে নিরাপদ রাখতে এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে তাদের এই উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে। সমাজের কল্যাণে বিত্তবান ও সচেতন নাগরিকদের এই মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।