সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ১.২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ১.২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ১.২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বালিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আব্দুল হান্নান (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে সদর মডেল থানার চর বালিয়াঘাটা গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল হান্নান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দরগা হঠাৎপাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বালিয়াঘাটা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার এসআই জিয়াউর রহমান।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ