সংবাদ শিরোনাম

বন্যাকবলিত আলাতুলিতে অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল দিলেন এমপি বুলবুল

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন   |   রাজশাহী

বন্যাকবলিত আলাতুলিতে অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল দিলেন এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বন্যায় পানিবন্দি অসহায়-দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

রোববার আলাতুলি ইউনিয়নে আয়োজিত চাল বিতরণ কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের সদস্যরা চাল গ্রহণ করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাল বিতরণকালে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দুর্গত মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।