দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা বিএনপি নেতাদের

রাকিব হোসেন, সারিয়াকান্দি (বগুড়া)
২০ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

রাজশাহী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা বিএনপি নেতাদের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এসময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে নেতারা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সামাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম, পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক  উপস্থিত ছিলেন। 

নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ।