ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ১,৩৬৬

অনলাইন ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

জাতীয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ১,৩৬৬

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।

অক্টোবরের ২০ দিনেই মৃত্যু ১১২ জনের স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়। মে মাসে মারা যান একজন। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

অক্টোবরের প্রথম ২০ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১১২ জন। সব মিলিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে।

এক দিনে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অব্যাহত রয়েছে। একই সঙ্গে মৃত্যুর পরিসংখ্যানও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।