চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীবাহী নৌকার উদ্ধারকৃত যাত্রীদের বাংলাদেশ ফেরত আনা ৫৩ বিজিবি
মোঃ জালাল উদ্দীন রাজশাহী ব্যুরোঃ
১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫ টার সময় বাখেরআলী এলাকায় আলীমনগর ঘাট হতে ১২ জন যাত্রীসহ ০১টি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে পদ্মা নদীতে ডুবে যায়। এসময় নৌকায় থাকা মোঃ ওয়াসিম (২৩), পিতা- মোঃ শামছুল আলম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর ১১ জন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হন বলে জানা যায়। এরপর আনুমানিক সময় ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর খান্দুয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার বাখেরআলি বিওপি ও ফরিদপুর বিওপি কমান্ডারদের'কে আনুমানিক ১৭৫০ ঘটিকায় ফোনেনজানায় যে, বাংলাদেশী নৌকা ডুবির ঘটনায় ১০ জন বাংলাদেশী যাত্রীকে (পুরুষ-০৪ জন, মহিলা-০৩ জন ও শিশু-০৩ জন) বিএসএফ সদস্যরা জীবিত অবস্থায় উদ্ধার করেছে।
পরবর্তীতে, চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্ধারকৃত যাত্রীদের দ্রুততম সময়ে পরিবারের কাছে দেশে ফেরত আনার লক্ষ্যে শনিবার রাত ৯টা ৫৫ মিনিটের সময় কোম্পানী কমান্ডার পর্যায়ে ফরিদপুর বিওপি কমান্ডার ও খান্দুয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনে। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিকট আত্নীয় মোঃ ইসমাইল হোসেন এর নিকট সকলকে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেনঃ চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর জহরপুর (বকরি পাড়ার)
ক। মোঃ রাসেল (২৬), পিতা- মোস্তফা।
খ। মোঃ ইব্রাহিম (৫০), পিতা- মৃত আব্দুর রউফ।
গ। সওদাগর (৪০), পিতা- আব্দুর রউফ।
ঘ। মোঃ ইব্রাহিম (৬০), পিতা- মৃত আবুল হোসেন।
ঙ। সখিনা (৪৫), স্বামী- মোঃ মোস্তফা।
চ। নিলুফা (৩৫), স্বামী- মতিউর।
ছ। তানিয়া (২২), স্বামী- মোঃ সোহেল এবং তার ২০দিন বয়সী শিশু সন্তান।
জ। সানাউল্লাহ (৯), পিতা- মতিউর।
ঝ। আল আমিন (৯), পিতা- ইসলাম উদ্দিন।
উদ্ধারকৃত সকলেই সুস্থ্য রয়েছেন।
এছাড়া, একই গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা (৬০), পিতা- মৃতঃ আলতাব হোসেন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।