সংবাদ শিরোনাম

ডেঙ্গুতে ছাত্রশিবির নেতার মৃত্যু নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস সভাপতির ইন্তেকালে শোক

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন   |   রাজশাহী

ডেঙ্গুতে ছাত্রশিবির নেতার মৃত্যু    নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস সভাপতির ইন্তেকালে শোক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ক্যাম্পাস সভাপতি আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক যৌথ শোকবার্তায় এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান।

শোকবার্তায় তারা বলেন, আব্দুল মুত্তালিবের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি সংগঠনের একজন দায়িত্বশীল সাথী হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর বিনয়ী আচরণ, দায়িত্ব পালনে আন্তরিকতা এবং সহপাঠী ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে পরিবার, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের সহকর্মীদের জন্য অপূরণীয় শোকের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে ছাত্রশিবির একজন নিবেদিতপ্রাণ সাথী ও দায়িত্বশীল কর্মীকে হারিয়েছে।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর পরিবার-পরিজন ও স্বজনদের এ শোক সহ্য করার তাওফিক কামনা করেন নেতৃবৃন্দ।