সারিয়াকান্দিতে পরিচয়হীন অবস্থায় ঘোরাঘুরি, পরিবারের সন্ধান চায় আব্দুল লতিফ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দহপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে এক ব্যক্তিকে পরিচয়হীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। স্থানীয়দের ধারণা, তিনি নিজের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ওই ব্যক্তি নিজের নাম আব্দুল লতিফ এবং পিতার নাম আব্দুল হামিদ বলে জানিয়েছেন। তার গ্রামের নাম ধুলাউড়ি—এটুকু তথ্যই তিনি বলতে পারছেন। তবে তিনি কোন জেলার বা উপজেলার ধুলাউড়ি গ্রামের বাসিন্দা, তা স্পষ্ট করে বলতে পারছেন না।
বর্তমানে তিনি সারিয়াকান্দির দহপাড়া এলাকায় অবস্থান করছেন। কেউ যদি তাকে চিনে থাকেন কিংবা তার পরিবারের সঙ্গে পরিচিত থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭৩৬৮২৫৮৮৬
স্থানীয়দের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, পোস্টটি বেশি বেশি শেয়ার করার জন্য। এতে দ্রুত তার পরিচিতজন বা পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যেতে পারে এবং তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।