সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে রুফটপ সোলার নিয়ে অংশীজনদের কর্মসূচি

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে রুফটপ সোলার নিয়ে অংশীজনদের কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, রুফটপ' সোলারের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে “From Vision to Action: Local Government Commitment for Rooftop Solar” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে রুফটপ সোলারের সম্ভাবনা, এর ব্যবহার সম্প্রসারণে স্থানীয় সরকারের ভূমিকা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার ব্যবহারের বিভিন্ন সুযোগ-সুবিধা, স্থানীয় পর্যায়ে এর প্রসারে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন অ্যাসোসিয়েট রনি রায়, ক্লিন-এর ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর হাসিবুল হাসান, জিটিবির সাংবাদিক আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ফেড-এর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, রুফটপ সোলারকে শুধু বিকল্প বিদ্যুতের উৎস হিসেবে নয়, বরং টেকসই ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এগিয়ে নিতে হবে। এ জন্য স্থানীয় সরকারের সক্রিয় ভূমিকা, জনসম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ জরুরি। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা থেকে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে চাঁপাইনবাবগঞ্জে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।