নিখোঁজ অটোরিকশাচালক রুমনের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন   |   রাজশাহী

নিখোঁজ অটোরিকশাচালক রুমনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত ২১ আগস্ট থেকে নিখোঁজ অটোরিকশাচালক রুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) উপজেলার পুঁটিমারি বিলসংলগ্ন একটি কুশরের ভুই থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রুমন গত ২১ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাঁর সন্ধান চালিয়ে আসছিলেন। পরে আজ পুঁটিমারি বিলের আবর্জনার পাশে একটি কুশরের ভুইয়ে মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত রুমন শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম রুমনের মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুম রুমনকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।