চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনও টাকাসহসহ তিনজন গ্রেপ্তার

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার  (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই ওমর ফারুক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আজাইপুর গ্রামের রাজিয়া বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে কথিত ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজাইপুর গ্রামের মৃত বুলুর স্ত্রী মোছা. রাজিয়া বেগম (৪৭), মাঝপাড়া বালিগ্রাম এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে মো. মফিজুল (৫০) এবং আজাইপুর গ্রামের মৃত বুলুর মেয়ে মোছা. রুমি বেগম (২৭)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক নির্মূলে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে পুলিশ জানিয়েছে।