জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে আলোচিত বিষয়াবলি
ঢাকা, ২০ বৈশাখ (৩ মে):
আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬ এর প্রথম দিনে আলোচিত বিষয়াবলি:
খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না হয়ে ছাত্র-ছাত্রী, বেকার তরুণ ও সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে;
খাল খননে বিএডিসি, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, প্রকল্প বাস্তবায়ন অফিসে প্রদানকৃত বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে আহ্বায়ক করে সংশ্লিষ্টদের সংযুক্ত করে কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে;
দুর্যোগ সংঘটিত হওয়ার পূর্বেই পূর্বপ্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করার বিষয়ে আলোচনা হয়েছে;
বরিশাল, বরগুনা, পিরোজপুর, লালমনিরহাট এবং গাজীপুর জেলায় ইপিজেড স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে;
ওঁরাও, মাহাতোসহ সমতলের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য আয়বর্ধক কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রিপরিষদের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।