১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ আগামী ১৩ মে উদ্‌যাপিত হবে

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন   |   জাতীয়

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ আগামী ১৩ মে উদ্‌যাপিত হবে

ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল):

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আগামী ১৩ মে ২০২৬ তারিখে উদ্‌যাপিত হবে হবে। এদিন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

এছাড়া, অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। 

সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ইস্যুকৃত এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।