মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন   |   জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

৭ বৈশাখ (২০ এপ্রিল):

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান আজ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী  ইশরাক হোসেন এবং সচিব মোঃ আশরাফুল ইসলাম।

পরিদর্শনকালে মন্ত্রীসহ উপস্থিত প্রতিনিধিদলকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা সারওয়ার আলী, ত্রপা মজুমদার। এ সময় জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।

জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরো সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আরো উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে চায়।