বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা ও র্যালি
খুলনা ব্যুরো :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও খুলনার সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, সাবেক বিসিবি সভাপতি আলি আসগর লবি এমপি, খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে খুলনা জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিও অনুষ্ঠিত হয়।