সংবাদ শিরোনাম

কুয়েটে অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

খুলনা ব্যুরো : 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনের মাল্টিপারপাস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আত্মসংযম এবং ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি ও কুয়েট পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।